ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পরলাম। পকেটে মাত্র একশ টাকা। সম্বল
বলতে এটুকুই। কাল নীলের জন্মদিন। তিন বছর ধরে একসাথে আছি। ছেলেটাকে কখনোই
কিছু দেয়া হয়নি। পৃথীবিতে কিছু কিছু মানুষ আছে যারা অল্পতেই খুশী। নীলও
তাই। ও এমন একটা ছেলে যার কাছে কিছুই লুকানো যায়না। আর তাই তিন বছরের মধ্যে
ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক বেশি কেয়ারিং।