সংস্থা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংস্থা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রূপবান

রূপবান বাংলাদেশের একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাশ্রমে পরিচালিত অপ্রাতিষ্ঠানিক সংস্থা। বাংলা রূপবান শব্দের অর্থ সুদর্শন এবং আকর্ষণীয় পুরুষ। তবে রূপবান সুদর্শন পুরুষদের জন্য কাজ করে না। রূপবান যৌন ও লিংগ বৈচিত্র এবং ভালোবাসার ক্ষেত্রে মানবাধিকার সম্পর্কে সচেতনতা স্রৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে। 


২০১৩ সালে বাংলাদেশের প্রথম বাংলা গে ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে রূপবান যাত্রা শুরু করে। রূপবানের দুটি সংখ্যা প্রকাশের পর নানাবিধ কারণে ম্যাগাজিনটির প্রকাশনা বন্ধ রয়েছে। বর্তমান সময়ে রঙধনু যুব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপবান কিছু প্রোগ্রামের আয়োজন করছে।

লিংকসঃ
ফেসবুকঃhttps://www.facebook.com/roopbaanbangladesh

বয়েজ অভ বাংলাদেশ (বব)

বয়েজ অভ বাংলাদেশ, সংক্ষেপে বব বাংলাদেশের সব থেকে পুরাতন রংধনু প্রতিষ্ঠান যারা এখনো পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের রংধনু জনগোষ্ঠী সব থেকে বৃহৎ নেটওয়ার্ক। অনিবন্ধিত, অপ্রাতিষ্ঠানিক এই সংস্থাটি একদল স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয়।

২০১২ সালে অনলাইন গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে ববের যাত্রা শুরু হয়। তারা বিচ্ছিন্ন রংধনু জনগোষ্ঠীকে একটি প্লাটফর্মের নিচে একত্রিত করার চেষ্টা করে যেখানে সমভাবনার মানুষগুলো পরস্পরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে। দীর্ঘ ১৫ বছরের যাত্রায় ববকে অনেকটা পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে আসতে হয়েছে।

সচেতনতা সৃষ্টি ও বৈষম্যমুক্ত পৃথিবীর লক্ষ্যে বব কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে ''আড্ডা''র আয়োজন এবং সচেতনা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করছে বব। বাংলাদেশে ৩৭৭ ধারা বাতিলের লক্ষ্যে কাজ করছে বব।

লিংকসঃ
ওয়েবসাইটঃ www.boysofbangladesh.org
ফেসবুকঃ https://web.facebook.com/BoBangladesh.LGBT
উইকিপিডিয়া https://en.wikipedia.org/wiki/Boys_of_Bangladesh

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?