১.
রাত্র ১ টা। অনেক কৌতুহলী লোকেরা তাদের কৌতুহলপূর্ণ মন নিয়ে হাজির হয়েছে আমাদের বাসায়। বাসার পরিবেশটা কেমন যেন থমথমে আর বিষাদতমসাচ্ছন্ন। বেশ কিছু সংখ্যক পুলিশ এসে হাজির হয়েছে আমাদের বাসায়। আমার কোমড়ে দড়ি দিয়ে বেঁধে হাতে পিছমোড়া করে হ্যান্ডকাফ পরিয়েছে। জ্যাঠিমা অঝোরে কাঁদছে। মার চোখেমুখে কোন ভাষা নেই। অতল কোন শূণ্যের ভিতর যেন মা বিরাজমান। ওদিকে বলাই নামক নরপিশাচ টা মায়াকান্না জুড়িয়েছে।পুলিশেরা আমায় টানতে টানতে তাদের গাড়ির ভেতর নিয়ে গেলো। আমার জ্যাঠামশাই কে খুন করার দ্বায়ে।